1. admin@jagratakhobor.com : admin-ferdous :
তালতলীতে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ - জাগ্রত খবর - jagrata Khobor
১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ১১:০২|

তালতলীতে বেড়িবাঁধে ভয়াবহ ফাটল, ঝুঁকিতে ১৫ গ্রামের মানুষ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন
তালতলী (বরগুনা) প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়াসংলগ্ন পায়রা নদীর পাড়ের বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। এতে মারাত্মক ঝুঁকিতে পড়েছেন বাঁধসংলগ্ন নিশানবাড়িয়া ইউনিয়নের ১৫ গ্রামের মানুষ।সরেজমিন দেখা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পায়রা নদীর জোয়ারের পানির প্রবল চাপে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া সংলগ্ন পায়রা নদীর পাড়ের বেড়িবাঁধের প্রায় ১০০ মিটার অংশে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। বাঁধের কিছু অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হতে শুরু করেছে।স্থানীয়দের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে বাঁধটি ভেঙে নদীর পানি লোকালয়ে ঢুকে পড়তে পারে। বাঁধটি ভেঙে গেলে নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি এবং মাছের ঘের ব্যাপক ক্ষতির মুখে পড়বে।এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বাবুল হাওলাদার, সেলিম মাতুব্বর ও হাসিনা বেগম বলেন, প্রতি বছরই বাঁধ মেরামত হয়, কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না। এবার যেভাবে ফাটল ধরেছে, আমরা এখন আতঙ্কে রাতে ঘুমাতে পারছি না; যেকোনো সময় বাঁধ ভেঙে পানি ঢুকে পড়তে পারে। তাই দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি জানাই।এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে পানি উন্নয়ন বোর্ডের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিদ্রুত রিং বাঁধ নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com