1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দশমিনায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলা আহত ৫ - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:০০|
শিরোনামঃ
সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান

দশমিনায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলা আহত ৫

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১০১ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: পটুয়াখালী দশমিনার ৯ নং ওয়ার্ড কাটাখালী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের ৫ জনকে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে ।বুধবার বিকেলে ৩:টায় নিজ বাড়ি সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মেহেদী হাসান তার স্ত্রী শিল্পী বেগম মা মাজেদা বেগম ছোট প্রতিবন্ধী ভাই ওমর ফারুক এবং ভাইয়ের বউ তাসলিমা বেগম।আহত মেহেদী হাসান ও স্ত্রীর শিল্পী বেগম বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী মেহেদী হাসানের জমিতে বিভিন্ন ধরনের কৃষি ও ডাল চাষাবাদ করে।তবে প্রতিপক্ষরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের গরু দিয়ে ভুক্তভোগীর ফসল নষ্ট করে আসছে। ঘটনার দিন প্রতিপক্ষ সোহেল তার গরু দিয়ে ডাল খাওয়ায় ও নষ্ট করে। এসময় ভুক্তভোগী প্রতিবাদ করলে পরিকল্পিতভাবে কামাল রাসেল সোহেল খাদিজা সেতারা সানিয়া সোহেল সরদার চান মিয়া সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে ।প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com