1. admin@jagratakhobor.com : admin-ferdous :
দুমকীতে ট্রাক চাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:৩২|

দুমকীতে ট্রাক চাপায় প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৫ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকীতে ট্রাক চাপায় হারুন অল রশিদ খান (৭০) নামের সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। হারুন অল রশিদ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়েড়া গ্রামের সাবেক চেয়ারম্যান প্রয়াত গিয়াসউদ্দিন খানের ছেলে। ট্রাকচালক রিয়াজ হাওলাদার (২৪) গুরুতর আহত হয়েছেন।বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে প্রাত ভ্রমণের সময় উপজেলার প্রধান ফটকের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।আহত ট্রাকচালক রিয়াজ পার্শ্ববর্তী বাকেরগঞ্জের তবিরকাঠি এলাকার শামীম হাওলাদারের ছেলে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় হারুন সকালে হাঁটতে বের হন। উপজেলা প্রধান ফটক অতিক্রম করে পশ্চিম পাশে যেতে না-যেতেই বাউফলগামী একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুন অল রশিদকে মৃত ঘোষণা করেন।অপরদিকে গুরুতর আহত ট্রাক চালককে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক জি এম এনামুল হক বলেন, ‘৮টার দিকে দুইজনকে হাসপাতালে নিয়ে আসলে হারুনকে মৃতাবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ট্রাক চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে রেফার করা হয়েছে।দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দীন জানান, হাসপাতাল থেকে মরদেহটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের আবেদন করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com