1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১:৫৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ধর্মীয় সম্প্রীতির দেশ গড়তে এনসিপি কাজ করছে : সারজিস

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়েছেন
জাগ্রত খবর::জাতীয় নাগরিক পার্টির (এনসিসি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে মুখ্য।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। দুর্গাপূজা উপলক্ষে তিনি বেশ কয়েকটি মন্দিরে আর্থিক সহায়তাও প্রদান করেন।সারজিস আলম বলেন, আমাদের সনাতন ধর্মালম্বী ভাইবোনেরা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন করছেন। তাদের খোঁজখবর নেওয়া, শুভেচ্ছা জানানো এবং তাদের যৌক্তিক আকাঙ্ক্ষা বাস্তবায়নে পাশে থাকা আমাদের দায়িত্ব। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যেখানে কেউ বঞ্চিত হবে না, আবার কেউ অযাচিত সুবিধাও পাবে না।তিনি আরও বলেন, বৈষম্য থেকেই সম্পর্কের ফাটল তৈরি হয়। সেই দূরত্ব ঘোচাতে এনসিপি সবসময় মানুষের পাশে থাকবে।এনসিপির এ নেতা বলেন, অনেক এলাকায় এখনো সনাতন ধর্মাবলম্বীদের স্থায়ী মন্দির নেই। অনেক জায়গায় অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয়। এনসিপি এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে এবং সীমিত পরিসরে সহায়তা দিচ্ছে। ভবিষ্যতে এ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।সারজিস আলম বলেন, উদার মানসিকতা নিয়ে যদি সবাই এগিয়ে আসে, তাহলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com