1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ধর্মের ব্যাখ্যায় ওলামায়ে কেরামের কথাই চূড়ান্ত : ধর্ম উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| বিকাল ৪:১৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

ধর্মের ব্যাখ্যায় ওলামায়ে কেরামের কথাই চূড়ান্ত : ধর্ম উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ৭৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালেদ হোসাইন বলেছেন, ‘চরমোনাই পীর সাহেবের আন্তরিকতা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঐকান্তিক চেষ্টায় উপদেষ্টা পরিষদে কাজ করার সুযোগ পেয়েছি। আমাকে নিয়ে আপনাদের প্রত্যাশা বড়; তবে আমার সীমাবদ্ধতা আছে। সেই সীমার মধ্যেই দায়িত্ব পালন করতে হয়।আ ফ ম খালেদ হোসাইন আরও বলেন, ধর্মের ব্যাখ্যায় ওলামায়ে কেরামের কথাই চূড়ান্ত। কেউ ইসলাম অবমাননা করলে দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে কেউ আইন নিজের হাতে নেবেন না। বাংলাদেশে কাউকে কোনোভাবে ধর্ম অবমাননার সুযোগ দেওয়া হবে না।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল সদর উপজেলায় চরমোনাই দরবার শরিফের মাহফিলের দ্বিতীয় দিনে উলামা-মাশায়েখ ও দ্বীনদার বুদ্ধিজীবী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার রক্তকে অর্থবহ করার দায় আমাদের সবার। এর মধ্য দিয়ে ৫৪ বছর পর রাষ্ট্র পরিচালনায় ইসলামকে কার্যকরভাবে প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। এই সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হননি উল্লেখ করে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম আরও বলেন, ‘আমার মন্ত্রী হওয়ারও কোনো সুযোগ নেই। তবু আমাদের সব প্রচেষ্টার লক্ষ্য একটাই—দেশকে একটি ভালো অবস্থানে নেওয়া। যারা একসময় দেশ পরিচালনার সুযোগ পেয়ে বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে, তারাই আবারও ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে। কিন্তু এ দেশের মানুষ নতুন শাড়িতে পুরোনো বউ দেখতে চায় না। আগামীর নির্বাচনে পরিবর্তন আসতেই হবে।সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেন, ‘আল্লাহ তাআলা সতর্ক করে বলেছেন, তোমরা কখনো জালেমের দিকে ঝুঁকে যেয়ো না। আসন্ন নির্বাচনে কোনো প্রলোভন বা ভয় দেখিয়ে যেন কোনো জালেমকে সুযোগ দেওয়া যাবে না।সমাবেশে দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থান অস্বীকারকারীদের সরকার অতিমাত্রায় গুরুত্ব দিয়েছে। সরকারের ভুল নীতির কারণে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি। অস্ত্র উদ্ধার হয়নি। এ বাস্তবতায় আমরা নির্বাচন নিয়ে গভীরভাবে শঙ্কিত।সমাবেশে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের সভাপতিমণ্ডলীর সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম মহাসচিব আশরাফুল আলম, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা ইমতেয়াজ আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান প্রমুখ।সম্মেলনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি হিসেবে মুফতি মিজানুর রহমান সাঈদের নাম ঘোষণা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com