
স্টাফ রিপোর্টার:: বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে চলতি বছরের ১৮ আগস্ট ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রকাশ্যে ভিডিও বক্তব্যে মুখ খুলেছেন সাইদা জাহান লাভলী (৪৭) ভাড়াটিয়া আ. মান্নান ও মামুন হোসেন সহ স্থানীয় বাসিন্দা আবুল হোসেন। লাভলীর অভিযোগ তার কাছে ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ঘটনার দিন বসতঘরের কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়েছে ৬ ভাই-বোন। বুধবার (৩ সেপ্টেম্বর) সরেজমিন পরিদর্শনকালে পাওয়া গেছে পরস্পর বিরোধী বক্তব্যসহ নানা তথ্য।লাভলীর বসতঘরের পাশের ভাড়াটিয়া ভাতের হোটেল ব্যবসায়ী আব্দুল মান্নান বলেন, লাভলী আপা আমাকে জিজ্ঞাসা করছিলো যে তোমাকে কি আমি সাক্ষী রাখবো? উত্তরে আমি বলালাম কেন আপা। আমি তো সারাদিন থাকি দোকানে। আর ঘটনার বিষয় তো আমি কিছুই জানি না। আমি বাসায় যাওয়ার সময় দেখি- গেটটি আগের স্থান থেকে এখন পাশে সরানো রয়েছে। আর বেশি আমি কিছু দেখিনি।লাভলীর বসতঘরের পাশের আরেক ভাড়াটিয়া কাঁচামাল ব্যবসায়ী মামুন বলেন, আমি ঘটনা সম্পর্কে কিছুই জানি না। লাভলী আপার ঘর ভাঙচুর বা লুট হয়েছে এ রকম কিছু দেখিনি। আগের গেটটি পাশে সরানো রয়েছে। এরচেয়ে বেশি কিছু জানি ।সারাদিন ব্যবসা করি রাতে বাসায় যাই।স্থানীয় বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, আমি এই এলাকায় ছেলে । এখানে কোনো কিছু হলে আমি/আমরা জানতাম। এখানে কোনো মারামারি হয়নি।লাভলীর সাথে মমতাজের জমি নিয়ে দ্বন্দ্ব চলছে। আবার এই জমি নিয়ে কোর্টে মামলাও চলে। ঘটনার দিন এখানে কোনো মারামারি চাঁদাবাজি ঘর লুট কোন কিছুই হয়নি। যতটুকু জানি- ওই খানে ছোটে একটি গেট ছিল, যে গেটটি এখন পাশে রাখার কারণে এ ঘটনার সূত্রপাত।মমতাজ বলেন, তাদের জমির একটি কাঠের চেড়া থাকায় সেটা তিনি সরিয়ে এক পাশ থেকে অন্য পাশে অর্থাৎ লাভলীর জমিতে রেখেছেন।অন্যদিকে লাভলীর অভিযোগ- আলেকান্দা রিফিউজি কলোনির (খালেদাবাদ) এলাকার মৃত মোতালেব মিয়ার ৪ ছেলে ও ২ মেয়ে তার ক্রয়কৃত জমি দখল করে নিতে চায়। নয়তো তাদের ১০ লাখ টাকা চাঁদা দিতে হবে। টাকা না পেয়ে ঘটনার দিন হারুন, হিরন, হাসান, তারেক, মর্জিনা ও মমতাজ সহ অজ্ঞাত ৪/৫ জন ধারালো অস্ত্র নিয়ে তার (লাভলী) বসতঘরে ঢুকে স্বর্ণ, টেলিভিশন, কম্বল ও টিনের বেড়া ভেঙ্গে কয়েক লাখ টাকার মালামাল উপরোক্তরা নিয়ে যায়।স্থানীয় একাধিক বাসিন্দা বলেছেন, মূলত লাভলীর স্বামী ফ্রান্সে থাকে। তাই আর্থিকভাবে ক্ষমতা রয়েছে। যে কারণে গরীব মানুষদের কোনো মূল্যায়ন করেন না। টাকার ক্ষমতায় জমি সংক্রান্তের ঘটনায় প্রতিপক্ষকে চাপে রাখতে ঘটনার মোড় ভিন্ন দিকে নেয়ার ‘প্রভাবিত’ করছে। আর মৃত মোতালেব গংদের সাথে লাভলীর জমি নিয়ে একাধিক মামলা চলমান রয়েছে।