নলছিটিতে অবৈধ ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রতিনিধির নাম
প্রকাশিত সময়
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
২৩২
বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। অবৈধভাবে গড়ে ওঠা এসআরবি নামের একটি ইটভাটায় অভিযান চালিয়ে মালিক আফজাল মৃধাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার দুপুরে উপজেলার অনুরাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন নলছিটির সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ঝালকাঠি পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা।এ সময় ফায়ার সার্ভিসের সহায়তায় পানি দিয়ে জ্বলন্ত ভাটার আগুন নিভিয়ে দেয়া হয়। পরিবেশ রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এলাকাবাসী।