1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে গৃহবধূকে হত্যার পর টাকা লুটের অভিযোগ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ২:৪৬|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নলছিটিতে গৃহবধূকে হত্যার পর টাকা লুটের অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৪ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি :: ‎ঝালকাঠির নলছিটিতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর নগদ টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরৎকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।নিহতের নাম সুখি বেগম (৪০)। ‎তিনি স্থানীয় মাংস ব্যবসায়ী মনির হাওলাদারের স্ত্রী। তার দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। বাড়িতে দুই ছেলে ও স্বামীসহ বসবাস করতেন সুখি বেগম।পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শুক্রবার ভোররাতে মনির হাওলাদার তার দুই ছেলেকে নিয়ে দোকানে চলে যান। সকাল হলে বাড়ির অন্য লোকজন সুখি বেগমের কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকতে থাকেন। পরে তার স্বামীকে খবর দিলে তিনি এসে দেখতে পান ঘরের দরজা ভেতর থেকে আটকানো। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনি বিছানায় স্ত্রীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় আলমিরার ড্রয়ার ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রায় সাড়ে ৫ লাখ টাকা লুট হয়েছে বলে দাবি করেন ব্যাবসায়ী মনির হাওলাদার।‎বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, এলাকাবাসীর খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে। খুব শিগগিরই অপরাধীরা চিহ্নিত করে আটক করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com