1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে পুলিশের উপস্থিতিতে কৃষকের বাড়ি ভাঙচুর, মালামাল লুট - জাগ্রত খবর - jagrata Khobor
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| বিকাল ৩:২৬|
শিরোনামঃ
ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ গৌরনদীতে বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, যুবককে ন্যাড়া করে পুলিশে দিল স্থানীয়রা যমুনা নদীর ভাঙনরোধে স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের কাজ চলছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা শাখার নতুন কমিটি ঘোষণা পাকিস্তানে একের পর এক হামলা, এবার সেনা চেকপোস্টে নিহত ২৭

নলছিটিতে পুলিশের উপস্থিতিতে কৃষকের বাড়ি ভাঙচুর, মালামাল লুট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়েছেন
ঝালকাঠি প্রতিনিধি::রাতের আঁধারে ঝালকাঠির নলছিটিতে পুলিশের উপস্থিতিতে হানিফ খান নামের এক কৃষকের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও নগদ টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে| শুক্রবার রাতে উপজেলার বিন্দুঘোষ গ্রামে এ ঘটনা ঘটে|কৃষক হানিফ খান অভিযোগ করেন, প্রতিবেশী জালাল খান ও কবির খানের সঙ্গে ২২ শতাংশ জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল| বিরোধীয় জমিতে জোর করে প্রতিপক্ষরা ভবন নির্মাণ করছেন| এতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়| এ ঘটনায় দুই পক্ষই থানায় এবং আদালতে মামলা করেন| শুক্রবার রাতে নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুনের নেতুত্বে একদল পুলিশ জালাল ও কবির খানের পক্ষ হয়ে আসামি ধরার জন্য হানিফ খানের বাড়িতে যায়| বাড়িতে কোন পুরুষ ছিল না| হানিফ খানের স্ত্রী ও মেয়ে দরজা খুলতে দেরি করায় পুলিশের উপস্থিতিতেই প্রতিপক্ষ কবির খান, জালাল খানের স্ত্রী রেনু বেগম, জামাতা শাওন সিকদার, মেয়ে ছালমা ভাড়াটে লোকজন নিয়ে বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে| প্রতিপক্ষরা ঘরের ভেতর থেকে হানিফ খানের গরু ও মাছ বিক্রির ৭০ হাজার টাকা, মেয়ের গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল নিয়ে যায়| এসময় তাদের মারধরও করা হয় বলে অভিযোগ করেন হানিফ খান|এ ব্যাপারে প্রতিপক্ষ কবির খান জানান, পুলিশ আসামি ধরতে হানিফ খানের বাড়িতে গিয়েছিল, সেখানে আমাদের কোন লোকজন যায়নি| আমরা কাউকে মারধর করিনি।নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) করুন বলেন, পুলিশ আসামি ধরতে গিয়ে কাউকে না পেয়ে চলে আসে| পরে শুনতে পেয়েছি, তাঁরা নিজেরাই ঘর ভাঙচুর করে প্রতিপক্ষকে ফাঁসাতে চাইছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com