1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নলছিটিতে বিদেশি মদ, প্রাইভেট কারসহ গ্রেফতার ৪ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

নলছিটিতে বিদেশি মদ, প্রাইভেট কারসহ গ্রেফতার ৪

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৯০ বার পড়েছেন
নলছিটি ( ঝালকাঠি) প্রতিনিধি::ঝালকাঠির নলছিটিতে বিদেশি মদসহ ৪জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় গাড়িটিও জব্দ করা হয়েছে। মঙ্গলবার ২৩ ডিসেম্বর দিবাগত রাত ২ (দুইটার) দিকে উপজেলার কালিজিরা এলাকায় চেক পোস্টে নলছিটি থানা পুলিশের একটি দল একটি প্রাইভেটকার তল্লাশি করে ১ বোতল বিদেশি মদসহ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হল, ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের কামাল উদ্দিনের ছেলে ফারহান, বগুড়া জেলার সান্তাহার এলাকার মামুন আলমের ছেলে আল আমিন,নরসিংদী জেলার বেলাবো উপজেলার বাজনপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে নাহিয়ান ও ঝালকাঠি সদর থানার নওপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক হোসেন।নলছিটি থানার ওসি আরিফুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান,এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছ। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com