1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নাজিরপুরে নারীকে ছাত্রদল নেতার মারধরের ভিডিও ভাইরাল - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১০:২৯|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নাজিরপুরে নারীকে ছাত্রদল নেতার মারধরের ভিডিও ভাইরাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুর মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নার বিরুদ্ধে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে ওই নারীকে নিজের স্ত্রী বলে দাবি করেছে মুন্না।এদিকে নারীকে মারধর করার ভিডিও ভাইরাল হওয়া সেই ছাত্রদল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে পিরোজপুর জেলা ছাত্রদলের দফতর সম্পাদক খালিদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নাজিরপুর উপজেলার মাটিভাংগা ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম মুন্নাকে সংগঠন প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়েছে।দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীনের এ বহিষ্কার আদেশ অনুমোদন করেছে বলে উল্লেখ করা হয়েছে।ফেইসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে একটি নির্জন বাগানে এক নারীকে ধরে টানাটানি ও একাধিক চড় থাপ্পড় দিচ্ছে ছাত্রদল নেতা মুন্না। এ সময় ওই নারী নিজেকে রক্ষা করার চেষ্টা করছে।এ বিষয় অভিযুক্ত ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মারধরের কথা স্বীকার করে বলেন, ওই মেয়ে আমার স্ত্রী। একটি নির্জন স্থানে বসে আমার সঙ্গে কথা কাটাকাটি হলে এক পর্যায় চড় থাপ্পড় দেই।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com