1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:১১|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

নির্বাচনী ব্যয় মেটাতে ঋণ করবেন রুমিন ফারহানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়েছেন
জাগ্রত প্রতিবেদন::ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেবেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তার কাছে নগদ ও ব্যাংকে গচ্ছিত আছে প্রায় ৩২ লাখ টাকা। এর মধ্য তিনি ২০ লাখ টাকা নির্বাচনী ব্যয় করবেন। আরো পাঁচ লাখ টাকা ধার নেবেন প্রবাসী খালাতো ভাই গালিব মেহেদীর কাছ থেকে।নির্বাচনী হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত এ নেত্রী।বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় রুমিন ফারহানাকে বহিষ্কার করে দল। তবে ভোটে লড়তে অনড় তিনি।হলফনামা অনুযায়ী, সুপ্রিম কোর্টের আইনজীবী রুমিন ফারহানার আয় বছরে প্রায় ৯৭ লাখ টাকা, যা তিনি ২০২৫ সালের আয়কর রিটার্নে উল্লেখ করেছেন। উত্তরাধিকার সূত্রে চট্টগ্রামে পাঁচ কাঠা জমি ও ঢাকায় একাধিক ফ্ল্যাট রয়েছে তার। বার এট’ল করা রুমিন ফারহানার রয়েছে ১০ ভরি স্বর্ণ।২০১৯ ও ২০২৫ সালে জমা দেওয়া দুটি হলফনামা তুলনা করে দেখা যায়, এই সময়ে তার বার্ষিক আয় বেড়েছে ২২ গুণের বেশি। ২০১৯ সালে একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে জমা দেওয়া হলফনামায় রুমিন ফারহানা বার্ষিক আয় দেখিয়েছিলেন চার লাখ ৩৪ হাজার ১০০ টাকা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com