1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:৪০|
শিরোনামঃ

নির্বাচনে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ আইজিপির

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১০ বার পড়েছেন
জাগ্রত নিউজ::ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সব পুলিশ সদস্যকে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, নির্বাচনের সময়ে সর্বোচ্চ সতর্কতা, ধৈর্য ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। যাতে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়।শনিবার চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে পুলিশ অফিসার ও ফোর্স সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এক প্রাক-নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের জান-মাল রক্ষায় সর্বদা নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করতে জনগণের দোরগোড়ায় সহজ ও কার্যকর পুলিশি সেবা পৌঁছে দিতে হবে।তিনি বলেন, দায়িত্ব পালনের সময় বডিওর্ন ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। এতে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি পাবে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হবে।সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের প্রস্তুতি, নিরপেক্ষতা ও পেশাদার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com