1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনীর ১ লাখ সদস্য : স্বরাষ্ট উপদেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

নির্বাচনে মাঠে থাকবে সেনাবাহিনীর ১ লাখ সদস্য : স্বরাষ্ট উপদেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ শনিবার দুপুরে পটুয়াখালী সফরকালে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।তিনি বলেন, নির্বাচনের আগে লটারির মাধ্যমে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানো হবে এবং নির্বাচনে সেনাবাহিনীর এক লাখ সদস্য মাঠে থাকবে। এছাড়া দেড় লাখ পুলিশ থাকবে, ৩৫ হাজার বিজিবির সদস্য মাঠে থাকবে এবং সঙ্গে নেভি, কোস্টগার্ডও থাকবে। অতএব, নির্বাচনে কোনো সমস্যা হবে না। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘১৭ নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে এটা তো কনফার্ম। এ জন্য আইনশৃঙ্খলাবাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার তা নিয়েছে। এটার জন্য কোনো শঙ্কা নেই, কোনো বিশৃঙ্খলার সম্ভাবনা নেই, কোনো চ্যালেঞ্জিং নেই। আমরা যার যার দায়িত্ব ভালোভাবে করতে পারবো’।তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে যা যা প্রস্তুতি নেওয়ার আমরা তা নিয়েছি এবং প্রশিক্ষণ চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন নির্ভর করে জনগণের ওপর। জনগণ নির্বাচনমুখি হয়ে গেলে কোনোকিছু তাদেরকে বাধা দিয়ে রাখতে পারে না।তিনি বলেন, ‘নির্বাচনে আরেকটি ফ্যাক্টর হচ্ছে রাজনৈতিক দলগুলো। তারা যখন নির্বাচনমুখি হয়ে যাবো; তখন আর কোনো সমস্যা থাকে না। আমার মনে হয়, তারা নির্বাচনমুখি হয়ে গেছে এবং অনেক দল ইতোমধ্যে তাদের প্রার্থিতা ঘোষণা করে ফেলেছে।তিনি বলেন, ‘পটুয়াখালীতে ৭ বা ৮ বছর আগে একবার এসেছিলাম। আজ থেকে ৬০ বা ৬৫ বছর আগে। সেই সময়ের কোনোকিছু আজ মনে নেই। আজকের পটুয়াখালী শহরটি দেখতে অনেক সুন্দর, এবং নিট অ্যান্ড ক্লিন। আমার কাছে শহরটি ভালো লেগেছে।এ সময় জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা পটুয়াখালী পুলিশ লাইনস ও কোস্টগার্ড বেজ পরিদর্শন করেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com