1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নির্বাচন হবে পিআর পদ্ধতিতে: চরমোনাই পির - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ১:৪৩|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

নির্বাচন হবে পিআর পদ্ধতিতে: চরমোনাই পির

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ২৪৫ বার পড়েছেন
আমিনুল ইসলাম::ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পির সাহেব চরমোনাই বলেছেন, আমরা আগের নিয়মে নির্বাচন করে দেশকে ধ্বংস করতে চাই না। তাই আগের পদ্ধতিত্বে নির্বাচন হবে না। নির্বাচন হবে পিআর পদ্ধতিতে।তিনি বলেন, ২৪ এর গণআন্দোলনে হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে। অনেক ছেলে-মেয়ে পঙ্গুত্ববরণ করেছে। এর নিশ্চয়ই একটা উদ্দেশ্য ছিল। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দরভাবে সাজাব। কিন্তু এখন আমরা যেটা লক্ষ করছি সেটা হলো দেশের ভেতরে বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্রকে আমাদের মোকাবিলা করতে হবে। দেশে যে প্রচলিত নির্বাচন ব্যবস্থা আছে তাতে ফ্যাসিবাদের জন্ম হয়। দেশের টাকা বিদেশে পাচার হয়। আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের এক মন্ত্রীর তিনটি দেশে ২২০টি বাড়ি রয়েছে যার মূল্য ৫ হাজার কোটি টাকার ওপরে। এ টাকা কি তার বাবা অথবা তার দাদায় রেখে গিয়েছিল? এ টাকার আমার আপনার সব জনগণের। এর পরিবর্তন আমাদেরই আনতে হবে।মঙ্গলবার সন্ধ্যায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে এক যুব সমাবেশে প্রধান আতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম এ কথা বলেন।এ সময় ইসলামী যুব আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সভাপতি মুহাম্মদ তারেক জামিলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইউসুফ আবরারের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএম আজিজুল হক, হাফেজ কেরামত আলী অ্যাডভোকেট হানিফ মিয়া সরদার, এসএম আহসান হাবিব, মুফতি ফেরদৌস আহাম্মেদ, মুফতি ইমরান হোসাইন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com