1. admin@jagratakhobor.com : admin-ferdous :
নুরের ওপর হামলায় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের নিন্দা - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ২:৫৯|

নুরের ওপর হামলায় অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের নিন্দা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পড়েছেন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি::গণঅধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন।শনিবার সকালে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল তুহিন ও মহাসচিব মুঃ মাহমুদ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান।প্রেস বিজ্ঞপ্তিতে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান টিএম জহিরুল তুহিন জানান, রাজধানীর বিজয়নগর এলাকায় জাতীয় পার্টি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ অনেকেই গুরুতর আহত হয়েছেন।ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের সম্মুখসারির নেতৃবৃন্দ ও গণঅভ্যুত্থানের পক্ষশক্তির ওপর এধরণের নৃশংস হামলায় বিস্মিত। গণঅভ্যুত্থানোত্তোর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এধরণের অনিয়ন্ত্রিত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।বিবৃতিদাতারা এধরণের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং অবিলম্বে দায়ীদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com