1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, এলাকাজুড়ে ক্ষোভ - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৪|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

পটুয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, এলাকাজুড়ে ক্ষোভ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে জুলাই আন্দোলনে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন দেওয়ার চিহ্ন ও কালো দাগ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি জানাজানি হলে এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার পর থেকে স্থানীয়রা স্মৃতিস্তম্ভ এলাকায় স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের বলতে শোনা যায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার মাধ্যমে আমরা জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনব।এ বিষয়ে জুলাই যোদ্ধা তোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, শহিদদের প্রতি অবমাননাকর এ ধরনের কর্মকাণ্ড পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা গতকাল সারা দিন পাহারায় ছিলাম। ঝাউতলা আন্দোলনে নিহত শহিদদের স্মৃতিস্তম্ভ যে কোনোভাবেই অক্ষত রাখব। প্রশাসনের কাছে দাবি ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে হবে।পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তারেক হাওলাদার বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে স্মৃতিস্তম্ভের বড় কোনো ক্ষতি হয়নি, শুধু নিচের দিকে কিছুটা কালো দাগ রয়েছে। আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে দোষীদের শনাক্ত করা হবে।এদিকে ঘটনাটি তদন্তে পুলিশ ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। পটুয়াখালী সদর থানার ওসি ইমতিয়াজ আহমেদ বলেন, দায়ীদের চিহ্নিত করতে সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com