1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে বাবার বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিল ছেলে - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

পটুয়াখালীতে বাবার বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিল ছেলে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৮১ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে মাদক গ্রহণের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা ছেলে রেজাউল করিম রাজিবের (২৭) দেওয়া আগুনে বাবার ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা পরিবারের সদস্যদের।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ ফকিরের ছেলে রাজিব অতিরিক্ত মাদক গ্রহণের ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। ফলে তাকে দীর্ঘদিন মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি রাখলেও সে পরিপূর্ণ সুস্থ হয়নি। সকালে পরিবারের কেউ বাড়িতে না থাকায় রাজিব ঘরে আগুন লাগিয়ে দেয়। চারিদিকে আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা আসবাবপত্র, পোশাক, ধান-চালসহ সবকিছু পুড়ে অঙ্গার হয়ে যায়।আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে জানালে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মিলে দ্রুত আগুন নেভানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রাজিবের বাবা মোশারফ ফকির বলেন, আমাগো সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। এখন কই যাব, কীভাবে চলব কিছুই বুঝতে পারছি না। ছেলের পেছনে লাখ লাখ টাকা খরচ করে, এখন আমি নিঃস্ব।এ বিষয়ে বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউজ ইন্সপেক্টর সাব্বির আহমেদ বলেন, যেখানে আগুন লেগেছে, সেই স্থান আমাদের স্টেশন থেকে প্রায় ২১-২২ কিলোমিটার দূরে। আমরা পৌঁছানোর আগেই ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়, কিন্তু আগুন যাতে আশপাশে ছড়িয়ে পড়তে না পারে এজন্য সম্পূর্ণ আগুন নিভিয়ে ফেলা হয়।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com