1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৮:২০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পটুয়াখালীতে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ৮৮ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর মির্জাগঞ্জে কেঁচি গেটের তালা ভেঙে বিএনপি নেতার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর নগদ টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে গেছে।শনিবার ( ৯ মে ) রাত ৩ টার দিকে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আশ্রাফ আলী হাওলাদারের ব্যবসায়িক প্রতিষ্ঠান আশ্রাফ প্যালেসের নীচ তলায় ‘আল-আমিন ট্রেডার্সে’ এই চুরির ঘটনা ঘটে।সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়- ব্লু রংয়ের গেঞ্জি, ফুল প্যান্ট ও মাথায় ক্যাপ পরা এক চোর রাত আনুমানিক ৩ টার দিকে কেঁচি গেটের দুইটি তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।আল-আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী আশ্রাফ আলী হাওলাদার বলেন, আমার স্ত্রীর চিকিৎসার জন্য বর্তমানে আমি ঢাকাতে আছি। ফোনের মাধ্যমে জানতে পারি চুরির ঘটনাটি। চোর ক্যাশবাক্স ও স্টিল আলমারি থেকে নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র নিয়ে যায়। চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের জন্য দাবি জানাই।এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির সাথে জড়িতদের গ্রেপ্তারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে দুবাই প্রবাসী মো. ফোরকান মোল্লার সুবিদখালীর বাসা সহ একাধিক বাসায় চুরির ঘটনা ঘটে। সেই চোর এখন পর্যন্ত গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com