1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বাড়িতে - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সন্ধ্যা ৬:৪০|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

পটুয়াখালীতে মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বাড়িতে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: মায়ের ইচ্ছা পূরণে হেলিকপ্টারে করে বাড়ি ফিরলেন মালয়েশিয়া প্রবাসী আউয়াল হোসেন মৃধা। তিনি পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের রামভল্লব গ্রামের বাসিন্দা।বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে তিনি নিজ গ্রামের বাড়িতে পৌঁছান।স্থানীয় সূত্রে জানা যায়, আউয়াল মৃধা দীর্ঘ ২২ বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত। প্রবাস জীবনের শুরু থেকেই তিনি তার বাবা আবদুল আজিজ মৃধার মৃত্যুবার্ষিকীতে প্রতি বছর দেশে আসেন। সোমবার (১৫ ডিসেম্বর) তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে।প্রবাসী আউয়ালের বড় ভাই আবদুল ওহাব মৃধা জানান, কয়েক মাস আগে তাদের মা কুলসুম বিবি ছোট ছেলেকে বাবার মৃত্যুবার্ষিকীতে বাড়িতে আসার অনুরোধ জানান এবং এবছর হেলিকপ্টারে আসতে বলেন। মায়ের অনুরোধ রাখতেই আউয়াল এবছর বিশেষ এ ব্যবস্থা করেন।আউয়াল মৃধা বলেন, ‘আমার বাবার মৃত্যুবার্ষিকী সোমবার। দোয়া ও ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজা ওয়াজ করবেন। মালয়েশিয়া থেকে দেশে পৌঁছে মায়ের কথা রাখতে হেলিকপ্টারে গ্রামের বাড়ি চলে এলাম।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com