1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ - জাগ্রত খবর - jagrata Khobor
১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:২৭|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যা, বাড়ির পাশে মিলল লাশ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৫ বার পড়েছেন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালী সদর উপজেলায় বশির শরীফ (২৮) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর মাথায় জখমের চিহ্ন রয়েছে। আজ শুক্রবার ভোরে বদরপুর ইউনিয়নের বদরপুর এলাকায় নিজ বাড়ির পাশ থেকে বশিরের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন।বশির শরীফ বদরপুর এলাকার মো. আব্দুল শরীফের ছেলে। তিনি ছয় ভাইবোনের মধ্যে সবার ছোট।স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত ১২টা বাজলেও বশির বাড়িতে ফেরেননি। পরে ভোরে পরিবারের এক সদস্য ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। তখন মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন এবং শরীরজুড়ে রক্ত দেখা যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বশির শরীফ ছিলেন শান্ত স্বভাবের ও ধর্মপরায়ণ। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন। কী কারণে এবং কারা তাঁকে হত্যা করেছে, তা এখনো জানা যায়নি।বশিরের বড় ভাই জাকির শরীফ বলেন, ‘রাতে বশিরের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা ধরেননি। সকালে ভাইয়ের রক্তাক্ত লাশ পাই।বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হাওলাদার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে যুবকের লাশ পড়ে থাকতে দেখি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের তাঁর লাশ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com