1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পটুয়াখালী পৌরসভায় প্রবেশ পথে টোকেন দিয়ে চাঁদাবাজি - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

পটুয়াখালী পৌরসভায় প্রবেশ পথে টোকেন দিয়ে চাঁদাবাজি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::পটুয়াখালী পৌরসভার বিভিন্ন সড়কে টোকেন দিয়ে অবৈধভাবে চাঁদাবাজির অভিযোগ উঠেছে কয়েকটি চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে। চক্রটি ওই টোকেনে পৌরসভার নাম ব্যবহার করে ভুয়া রসিদ তৈরি করে শতশত যানবাহন থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা আদায় করছে।অভিযোগ রয়েছে, উঠতি বয়সি যুবক ও কিশোরদের ব্যবহার করে তাদের দিয়ে এ চাঁদাবাজি করাচ্ছে প্রভাবশালী একটি রাজনৈতিক মহল। দিন শেষে এ টাকার ভাগ যাচ্ছে বিভিন্ন পকেটে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উঠতি বয়সি যুবক ও কিশোর গ্যাংয়ের সদস্যরা এ চাঁদা আদায়ের কাজ করছে বলে স্থানীয়দের অভিযোগ। পটুয়াখালী পৌরসভার এলাকাভিত্তিক গড়ে উঠেছে এসব চাঁদাবাজ চক্রগুলো। এমনকি গাড়ি পার্কিং করতে হলেও গাড়ির প্রকার ভেদে দিতে হয় আলাদা আলাদা চাঁদার টাকা।জানা যায়, পটুয়াখালী পৌর এলাকার বিভিন্ন শাখা সড়কের চলাচলরত বিভিন্ন কোম্পানির কাভার্ডভ্যান, ইট, বালু, সিমেন্টবাহী ট্রাক, বাসা-বাড়ি পালটানোর মালবাহী ট্রাক, মালবাহী পিকআপ, লেগুনা, অটোরিকশা থেকে ভুয়া রসিদ দিয়ে টোল আদায়ের নামে ব্যাপক চাঁদাবাজি করা হচ্ছে। এতে পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দারাও অতিষ্ঠ হয়ে পড়েছে।চাঁদাবাজরা যানবাহন চালকদের হাতে একটি রসিদ ধরিয়ে দিচ্ছে তাতে শিরোনামে পটুয়াখালী  পৌরসভা কর্তৃক ইজারাকৃত সকল যানবাহনের টোল’ লেখা রয়েছে। ইজারাদার হিসেবে কয়েকজনের নাম রয়েছে। পিকআপ ৮০ টাকা, ট্রাক ১২০ টাকা, কাভার্ডভ্যান ১৫০ টাকা লেখা রয়েছে। চাঁদাবাজদের পক্ষে ৮/১০ জনের কিশোর গ্যাংয়ের একটি দল নিয়মিত মোটা অঙ্কের হাজিরায় এ চাঁদা আদায় করছে।রাত-দিন দুই শিফটে টোল আদায়ের নামে এ চাঁদা আদায় করে। এ ঘটনায় প্রায়ই বিভিন্ন যানবাহনের ড্রাইভারদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এই চাঁদাবাজরা।সড়কের যাত্রী ও চালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চাঁদা আদায়ের জন্য সড়কের মাঝখানে চলন্ত গাড়ি থামানোর কারণে সব সময় যানযট লেগেই থাকে। তাই ওই সড়কে চলাচলরত যানবাহনের মালিক ও ড্রাইভাররা টোলের নামে এ ধরনের চাঁদাবাজি বন্ধের জন্য প্রশাসনের কার্যকরী হস্তক্ষেপ কামনা করেছেন। পটুয়াখালী পৌরসভার প্রবেশ পথে গিয়ে দেখা যায়, ওই সড়কে চলাচলরত পিকআপ-কভার্ডভ্যান, লরি, পণ্যবোঝাই চলমান ট্রাক থেকে ৮০ টাকা, ১২০ টাকা ও ১৫০ টাকা করে পৌরসভার রসিদ দিয়ে টোলের নামে চাঁদা আদায় করা হচ্ছে।একাধিক অটোরিকশা ও লেগুনা চালক অভিযোগ করে বলেন, আমরা চাঁদা দিতে না চাইলে তারা দল বেধে লাঠি নিয়ে কখনো গাড়ির গ্লাস ভাঙে আবার কখনো বা মারতে আসে। সারা দিন যতবার গাড়ি বের করি ততবারই চাঁদা দিতে হয় তাদের।পটুয়াখালী পৌরসভা এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, পাড়া-মহল্লা বা সড়কে টোল আদায়ের জন্য কাউকে ইজারা দেওয়া হয়নি। শুধু বাজারগুলোতে কুলি বিটের ইজারা দেওয়া হয়েছে।তিনি বলেন, প্রশাসনের উচিত সড়কে চাঁদাবাজ যেই হোক তাকে আইনের আওতায় আনা।

 

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com