1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক - জাগ্রত খবর - jagrata Khobor
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫৫|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

পদোন্নতি পাচ্ছেন এক হাজারের বেশি বিচারক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়েছেন
জাগ্রত নিউজ::অধস্তন আদালতের প্রায় এক হাজারের বেশি বিচারককে পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায়। এর মধ্যে প্রায় ৩০০ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে জেলা ও দায়রা জজ পদে উন্নীত করা হচ্ছে। মঙ্গলবার বিকেলে সুপ্রিম কোর্টের কনফারেন্স রুমে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। বৈঠকের একাধিক নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ প্রতিদিনকে এসব তথ্য নিশ্চিত করেছে।সূত্র জানায়, যুগ্ম জেলা ও দায়রা জজদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী বিচারকদের যুগ্ম জেলা ও দায়রা জজ এবং সহকারী বিচারকদের সিনিয়র সহকারী বিচারক পদে পদোন্নতি দেওয়া হবে। এ বিষয়ে শিগগিরই আইন মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে।সূত্র আরও জানায়, সভায় ঢাকার সপ্তম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সাবেক বিচারক বেগম মোছাম্মৎ কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালে আইন মন্ত্রণালয়ের পাঠানো প্রস্তাব নাকচ করা হয়েছে। ধর্ষণ মামলায় স্থগিতাদেশ থাকার পরও এক আসামিকে জামিন দেওয়ার ঘটনায় ২০২১ সালের ১৩ নভেম্বর তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তার বিচারিক ক্ষমতা স্থগিত করেছিলেন। ১৪ নভেম্বর সুপ্রিম কোর্ট আইন মন্ত্রণালয়কে একটি চিঠি পাঠায়, যাতে কামরুন্নাহারের ফৌজদারি বিচারিক ক্ষমতা স্থগিত করে তাকে মন্ত্রণালয়ে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সম্প্রতি আইন মন্ত্রণালয় কামরুন্নাহারের বিচারিক ক্ষমতা পুনর্বহালের প্রস্তাব পাঠায়। তবে বিষয়টি আপিল বিভাগে বিচারাধীন থাকায় ফুলকোর্ট সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।সূত্রের তথ্য অনুযায়ী, সরকারের বার্ষিক ক্যালেন্ডার এখনো প্রকাশিত না হওয়ায় ফুলকোর্ট সভায় সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারও চূড়ান্ত করা হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com