1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাথরঘাটায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১:১৭|

পাথরঘাটায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা-ভাঙচুর

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১৩০ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে রাত আটটা পর্যন্ত এই হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।স্থানীয়রা জানান, হামলায় পাথরঘাটা উপজেলা বীর মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এম এ খালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাবির হোসেন, সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সোহেল ও মোসাফ্ফের হোসেন বাবুলসহ আরও বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালানো হয়।হামলায় বেশ কয়েকটি বাড়ির দরজা-জানালা, আসবাবপত্র ও কাঁচের সামগ্রী ভাঙচুর করা হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মেহেদী হাসান জানিয়েছেন, বড় কোন হামলার ঘটনা ঘটেনি। দু’চারটি ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। খবর পেয়ে নৌবাহিনী এবং পুলিশ তাৎক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিএনপিপন্থী কিছু লোক এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে আমরা জানতে পেরেছি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com