1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর সঠিক নয়: ইসি - জাগ্রত খবর - jagrata Khobor
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ১১:৩০|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

পাবনার দুই আসনে ভোট স্থগিত হওয়ার খবর সঠিক নয়: ইসি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়েছেন
জাগ্রত প্রতিবেদন::পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের ভোট স্থগিত করা হয়েছে এমন সংবাদ সঠিক নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।ইসির পক্ষ থেকে জানানো হয়, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার কোনো সিদ্ধান্ত কমিশন নেয়নি। ইসিকে উদ্ধৃত করে এ সংক্রান্ত যে সংবাদ প্রচারিত হচ্ছে, তা বিভ্রান্তিকর ও ভুল। এ সব সংবাদ প্রত্যাহার বা প্রচার বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছে কমিশন।এর আগে গত ৫ জানুয়ারি পাবনা-১ ও পাবনা-২ আসনের আগের সীমানা পুনর্বহাল সংক্রান্ত নির্বাচন কমিশনের ২৪ ডিসেম্বর জারি করা সংশোধিত বিজ্ঞপ্তির সংশ্লিষ্ট অংশ আপিল বিভাগ স্থগিত করেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসি ও এক প্রার্থীর করা আবেদনের শুনানি শেষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদের বরাতে কয়েকটি গণমাধ্যমে পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতের খবর প্রকাশিত হয়। তবে বিষয়টি পরিষ্কার করে তিনি বলেন, ‘নির্বাচন স্থগিত হয়নি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত শুধু এ দুটি আসনের নির্বাচনি কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।ইসি জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং ভোট আয়োজনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত পরিবর্তন হয়নি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com