1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৪:২৮|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পিআরের পক্ষে জনমত তৈরিতে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১০৯ বার পড়েছেন
জাগ্রত খবর::জুলাইয়ের উৎসর্গিত জীবন-রক্তের দাবী পূরণে পিআর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে -পীর সাহেব চরমোনাই
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই গতকাল ১৯ আগস্ট, মঙ্গলবার, ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে বলেন, গত বছরের জুলাই আগস্টে ছাত্র-জনতা যে জীবন ও রক্ত উৎসর্গ করেছে তা কেবলই হাসিনার উৎখাতের জন্য না বরং বাংলাদেশে স্বৈরতন্ত্রের পুনরাবৃত্তি রোধ করার তীব্র আকাঙ্খা থেকেই জনতা রাজপথে এসেছিলো। কিন্তু অবস্থার প্রেক্ষিতে মনে হচ্ছে, বাংলাদেশ যেনো সেই পুরোনো তিমিরেই ফিরে যাচ্ছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ তা হতে দিতে পারে না। তাই আমরা স্বৈরতন্ত্র রোধের পরীক্ষিত ও কার্যকর পন্থা হিসেবে পিআর পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের দাবীতে রাজপথে পুনরায় অবস্থান গ্রহণ করবো। কেননা তরুণ শিক্ষার্থীদের রক্তকে কোন রাজনৈতিক দলের লোভের কারণে ব্যর্থ হতে দেয়া যায় না। তারই অংশ হিসেবে আগামী ১ লা সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্ব পর্যন্ত দেশের সকল জেলায় গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে এবং ঢাকার প্রতি থানায় থানায় গণসমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে; ইনশাআল্লাহ। একই সাথে পিআরের পক্ষে জনমতকে আরো জোড়ালো করতে প্রচার সামগ্রী বিতরণ করা হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন আদায়ে আমরা বদ্ধপরিকর। আমরা নির্বাচন চাই কিন্তু নির্বাচনের নামে স্বৈরতন্ত্র সহায়ক পুরোনো বন্দোবস্ত ফিরে আসুক তা চাই না। সেজন্য রাজপথের পাশাপাশি সব ধরণের সংগ্রাম চালিয়ে যাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ক্রমান্বয়ে আরো কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হতেও পিছপা হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাই সরকারকে আহবান জানাবো, নিম্নকক্ষে পিআর পদ্ধতি নিয়ে ঐকমত্য কমিশনে এজেন্ডা তুলুন এবং গণভোট দিন। যারা পিআরের বিরোধিতা করছেন তারা তো মুখে গণতন্ত্রের কথা বলে। তাই জনগণকেই সিদ্ধান্ত নিতে দিন। কোন দল বিশেষের কাছে নতিস্বীকার করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দিবেন না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় ৫৫/বি পুরানা পল্টনে অনুষ্ঠিত সাপ্তাহিক বৈঠকে উপস্থিত ছিলেন, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, যুগ্ম-মহাসচিব ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com