1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিআর পদ্ধতির দাবিতে বরিশালের রাজপথে সরব ইসলামী আন্দোলন - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সন্ধ্যা ৭:১৪|

পিআর পদ্ধতির দাবিতে বরিশালের রাজপথে সরব ইসলামী আন্দোলন

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭৩ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক: : ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যোগে গণমিছিল নগর সভাপতি প্রফেসর মোঃ লোকমান হাকীমের সভাপতিত্বে ও নগর সেক্রেটারী মাওলানা আবুল খায়েরের সঞ্চালনায় গনমিছিলটি হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকাল ৪টায় বরিশাল টাউন হল চত্বরে গনমিছিলটি অনুষ্ঠিত হয়।বক্তারা বলেন, পিআর পদ্ধতিতে ভোটারগণ ব্যক্তি প্রার্থীকে নয় বরং দলকে ভোট দেন। এ কারণে অনেকে বলেন- পিআর পদ্ধতিতে ভোটাররা তাদের আসনে কে এমপি হবেন তা জানতে পারে না। মূলত: তা সত্য নয়, বরং পিআর পদ্ধতিতে প্রতি আসনে ঐ আসনের জনপ্রিয় ব্যক্তিরই এমপি হওয়ার সম্ভাবনা জোড়ালো হবে, কেন না প্রত্যেক দলই সকল আসনের জন্যই তাদের প্রার্থী তালিকা তৈরী করে রাখবে। ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এক কথা নয়। ইতালিতে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতালি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না। আবার বাংলাদেশে ১৯৮১ সাল থেকেই সরকার প্রায় পূর্ণমেয়াদে ক্ষমতাসীন ছিলো। তাই বলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল দেশ হয়ে যায়নি। বাংলাদেশে মৌলিক কোন বিভাজনও নাই। দলগত বিভাজন আছে, সে বিভাজন নিয়েও আমাদের দেশে জোট মহাজোটের রাজনীতি ও সরকার আমরা দেখেছি- ফলে পি আর হলে সরকার ঘন ঘন বদলে যাবে এ ধারণা অমূলক।যারা ভোটে ৩৩%-৪৮% জনসমর্থন নিয়ে প্রায় শতভাগ ক্ষমতা চর্চা করার মতো অনৈতিক সুবিধা চায় তারাই পিআর এর বিরোধীতা করে। যারা ৫৪ বছরের ক্ষতিকর পুরোনো বন্দোবস্তের ধারাবাহিকতা রক্ষা করতে চায় তারাই পিআর এর বিপক্ষে বলে। যারা চাঁদাবাজী, সন্ত্রাস ও পেশিশক্তির অশুভ রাজনীতির পঙ্কিলতায় দেশকে নিমজ্জিত রাখতে চায়, দেশের সম্পদ বিদেশে পাচারে সিদ্ধহস্ত- তারাই পি আর-এর বিপক্ষে কথা বলে। এমতাবস্থায় জুলাই অভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন করতে এবং দেশকে স্বৈরতন্ত্রের হাত থেকে রক্ষা করতে পি আর পদ্ধতি- একটি কার্যকরী সমাধান, তাই আসুন- পি আর-এর পক্ষে জনমত গড়ে তুলি। আপনার আমার ভোটকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করি।বক্তব্য আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার, নগর সহ-সভাপতি মাওলানা ইদ্রিস আলী, নগর জয়েন্ট সেক্রেটারী মাওলানা আজিজুল হক, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মুফতী নাসির উদ্দিন নাইস, নগর সাংগঠনিক সম্পাদক এইচ এম হাসানুজ্জামান মিরাজ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ বরিশাল মহানগর সেক্রেটারী মাওলানা আবু জাফর সালেহ্, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ত্বহা, ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি অ্যাডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুফতি মুহিবুল্লাহ কাজেমী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মাওলানা রেজাউল করীম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান। এ ছাড়াও বক্তব্য রাখেন জেলা ও নগর নেতৃবৃন্দ প্রমুখ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com