1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৩৬|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

পিরোজপুরে উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের চেষ্টা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ডিসেম্বর) দিনগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।খবর পেয়ে শনিবার (সকালে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাইসুল ইসলাম ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শনিবার দিনগত রাত ৪টার দিকে উপজেলা নির্বাচন অফিসের দোতলায় জানালার লক ভেঙে মশালের মতো একটি লাঠি দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। পাশের একটি ভবন থেকে লাঠির মাথায় মোড়ানো গামছায় কেরোসিন ঢেলে আগুন ধরানোর চেষ্টা করলে গামছা পুড়ে ছাই মেঝেতে পড়ে। এসময় অফিসের নৈশপ্রহরী থাকার বিষয়ে টের পেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসের নৈশপ্রহরী মোস্তফা হাওলাদার জানান, আমি রাত ২টার দিকে ঘুমিয়ে পড়ি। আগুনের বিষয়টি শুরুতে টের পাইনি। টের পেলে ৯৯৯ কল দিতাম। পরে বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষকে জানাই।মঠবাড়িয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা বাসুদেব সরকার জানান, তফসিল ঘোষণার পর থেকে আমাদের কোনো ছুটি নেই। আমি শুক্রবার রাত ১১টার সময় অফিসের কাজ শেষ করে বাসায় যাই। সকালে অফিসে এলে এমন পরিস্থিতি দেখি। তবে অফিস ও অফিসের কোনো নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।তিনি আরও জানান, নির্বাচনকে বানচাল করার জন্য একটি মহল এরকম ঘটনা ঘটাতে পারে। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসিকে অবহিত করেছি।মঠবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্বৃত্তরা ভবনের পেছনের থাই গ্লাসের জানলা খুলে ফেলেছে কৌশলে। তারপর আগুন দেওয়ার চেষ্টা করে। তবে বিষয়টি টের পাওয়ার কারণে বড় ধরনের ক্ষতি হয়নি। নির্বাচন অফিস থেকে অভিযোগ দিলে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com