1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| দুপুর ২:০৬|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

পিরোজপুরে নিজের বাল্যবিবাহ ঠেকাতে থানায় এসএসসি পরীক্ষার্থী

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৯৫ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের জিয়ানগরে বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে এক এসএসসি পরীক্ষার্থী থানায় আশ্রয় নেওয়ার ঘটনা ঘটেছে। পরিবারের সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চায় ওই শিক্ষার্থী, যা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।শনিবার (১৮ এপ্রিল) ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের চাড়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ওই ছাত্রী লেখাপড়ায় মেধাবী ও নিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচিত।স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের পক্ষ থেকে বাল্যবিবাহের সিদ্ধান্ত নেওয়া হলে প্রথমে সে পরিবারকে বোঝানোর চেষ্টা করে। তবে সমাধান না হওয়ায় দুই দফায় ইন্দুরকানী থানায় গিয়ে আশ্রয় নেয় এবং বাল্যবিবাহ থেকে বাঁচার জন্য সহায়তা চায়।সহপাঠীরা জানান, রুবিনা (ছদ্মনাম) খুবই মেধাবী ও পরিশ্রমী ছাত্রী। তারা মনে করে, তার এই বয়সে বিয়ে হলে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে এবং লেখাপড়া বাধাগ্রস্ত হবে। তারা তাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।প্রতিবেশী তাজুল ইসলাম বলেন, পরিবারের আর্থিক চাপ বা সামাজিক কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও বাল্যবিবাহ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ এটি একটি মেয়ের ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।ভুক্তভোগী ছাত্রী নিজে জানায়, তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সে এখনই বিয়ে করতে চায় না। তার লক্ষ্য এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং নিজের ভবিষ্যৎ গড়ে তোলা।অন্যদিকে, মেয়েটির বাবা আলম হাওলাদার দাবি করেন, মেয়ের বয়স ১৮ বছরের বেশি এবং ভালো একটি বিয়ের প্রস্তাব পাওয়ায় তারা পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেন, তারা মেয়ের ভবিষ্যৎ নিরাপদ রাখতে চেয়েছিলেন।বিদ্যালয়ের শিক্ষক নাসির হোসেন জানান, শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং কোনোভাবেই তাকে ঝরে পড়তে দেওয়া হবে না।এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম হাওলাদার জানান, বিষয়টি পারিবারিকভাবে সমাধান করা হয়েছে। অভিভাবকদের থানায় ডেকে বাল্যবিবাহ না দেওয়ার বিষয়ে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাক্ষী রাখা হয়েছে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com