1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে পাওনাদারের বাড়ি থেকে যুবকের লা’শ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| দুপুর ১২:২৫|
শিরোনামঃ
গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস খুলনায় বিএনপি কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা মেহেন্দীগঞ্জে খেলনা দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগ ববিতে কাজের ভাগ দাবি ও চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাদের বিরুদ্ধে অভিযোগ বাকেরগঞ্জে হেডমাস্টারের অনিয়মে ধ্বংসের প্রান্তে ‘পশ্চিম ঘাগুটিয়া সঃ প্রাঃ বিদ্যালয় ওমান উপকূলে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত, কড়া প্রতিবাদ দিল্লির

পিরোজপুরে পাওনাদারের বাড়ি থেকে যুবকের লা’শ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ি থেকে মিজান রহমান (৪০) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে।
বুধবার (১২ নভেম্বর) রাত ৯ টার দিকে সাঈদখালী গ্রামের আঃ খালেক শেখের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
  1. জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে ধাছ ধরতে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মোঃ মহারাজের কাছ থেকে অগ্রিম বাবদ প্রায় চারমাস আগে পাঁচ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে লাপাত্তা হয়। গত মঙ্গলবার শ্বাশুড়ির মৃত্যুর সংবাদ পেয়ে মিজান হোসেন বাড়িতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসনের নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মোটরসাইকেলে তুলে নিয়ে মহারাজের বাড়িতে আটকিয়ে রাখেন। এরপর বুধবার রাত ৯ টার দিকে ওই বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
  2. মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়িতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়িতে ফিরে ঘটনাটি শুনতে পেয়ে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
  3. বাড়িতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়িতে অন্য কেহই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়িতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতালায় থাকতে দেওয়া হয়।
  4. ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা বলেন, খালেক শেখের বাড়ির দ্বিতীয় তলা থেকে মিজানের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।”
  5. এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আসামি খালেক শেখ ও তার ছেলে মহারাজ বর্তমানে পলাতক রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com