1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ - জাগ্রত খবর - jagrata Khobor
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১:১৩|
শিরোনামঃ
মীরগঞ্জে আরিয়াল খাঁ নদীর ভাঙনরোধে জিওব্যাগ ফেলা কার্যক্রমের উদ্বোধন একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র: সার্জিও গর প্রধানমন্ত্রী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার : তথ্যমন্ত্রী প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাহেবের হাটে হাতুরে ডাক্তারের ফের ভূল চিকিৎসায় বৃদ্ধ মূত্যুর পথে সাহেবের হাটে ফের হাতুরে ডাক্তারের ভূল চিকিৎসায় মূত্যুর পথে নারী বরিশাল মেহেন্দিগঞ্জের তালুকদা চরে বিধবা নারীর রোপিত গাছ জোরপুর্ব ক কেটে নেয়ার অভিযোগ হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু

পিরোজপুরে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৫৫ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি::পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা ইউনিউয়নে বেইলি ব্রিজ ভেঙে আলুবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। এতে পাথরঘাটার সঙ্গে ঢাকা, বরিশাল, খুলনাসহ বেশ কয়েকটি রুটের সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।বুধবার (১০ জুন) ভোর ৪টার দিকে মঠবাড়িয়া-পাথরঘাটা সড়কের সাফা ইউনিয়নের দেবীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আলুবোঝাই একটি ট্রাক মঠবাড়িয়ার উদ্দেশে আসার পথে গতরাত প্রায় ৪টার দিকে দেবীপুর এলাকায় পৌঁছায়। ট্রাকটি বেইলি ব্রিজ অতিক্রম করার সময় হঠাৎ ব্রিজটি ধসে পড়ে।এ ঘটনায় সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।বেইলি ব্রিজটি দেবীপুরসহ আশপাশের কয়েকটি এলাকার মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, পিকআপভ্যানসহ বিভিন্ন যানবাহনের চালক এবং অসংখ্য পথচারী দুর্ভোগে পড়েছেন। ব্রিজটি বন্ধ থাকায় বিকল্প পথে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, ফলে সময় ও খরচ দুই বেড়ে গেছে।সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাসেল জানান, ঢাকা-পাথরঘাটা মহাসড়কে আলুবাহী একটি ট্রাক আনুমানিক ভোর ৪টার দিকে বেইলি ব্রিজে উঠলে ওভার লোডের কারণে ভেঙে যায়। ফলে ঢাকা-বরিশাল, খুলনা জেলার সঙ্গে মঠবাড়িয়ার সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। যত দ্রুত সম্ভব ব্রিজটি মেরামতের ব্যবস্থা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com