1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক জব্দ, আটক ২ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

পিরোজপুরে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক জব্দ, আটক ২

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি :: পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ থেকে যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চাল পাচারকালে একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাক চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান থানার ওসি মো. রবিউল ইসলাম।আটককৃতরা হলেন- খুলনা জেলার ইব্রাহিম শেখের ছেলে ট্রাক চালক মিজান শেখ (৪২) ও বাগেরহটে জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার ইশারাত হাওলাদারের ছেলে ট্রাকের হেলপার রমজান হাওলাদার (১৮)।জানা গেছে- পিরোজপুর পৌরসভা এলাকার মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহার গোডাউন থেকে এ চাল খুলনায় পাঠানো হয়েছিলো।পুলিশ জানায়, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে সরকারি টিয়ার, কাবিখা, জিয়ার প্রকল্পের চাল মজুদ করে অবৈধভাবে খুলনায় পাচারকালে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ একটি ট্রাক জব্দ করে। এসময় ট্রাকের চালক ও হেল্পারকে আটক করা হয়। এরমধ্যে নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল জব্দ করা হয়। চালের উৎস ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে পিরোজপুর সদর থানায় একটা নিয়মিত জিআর মামলা রুজু হয়েছে।পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে খুলনায় পাচারকালে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com