1. admin@jagratakhobor.com : admin-ferdous :
পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সকাল ৮:০৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

পিরোজপুরে স্ট্যাম্পে অঙ্গীকার দিয়ে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ থেকে বিএনপিতে যোগদান করেছেন আতিকুর রহমান খান হৃদয় নামের এক যুবক।বুধবার (১৪ জানুয়ারি) স্ট্যাম্পে অঙ্গীকারনামা দিয়ে তিনি ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বিএনপিতে যোগদান করেন।আতিকুর রহমান পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার আ. হান্নান খান ও আয়েশা সিদ্দিকা দম্পতির বড় ছেলে।আতিকুর রহমান বলেন, ‌‌‘আমাকে জোর করে ২০১৬-১৭ সালে ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহ-সভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। আমি এই সংগঠনে ২০১৯-২০ সাল পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলাম। এরপর থেকে আমি ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত নেই। বর্তমানে আমি বিএনপিতে যোগদান করে বিএনপি ও এর পক্ষে কাজ করতে চাই।বাবা আ. হান্নান খান বলেন, ‘আমার ছেলে হৃদয় কখনোই ছাত্রলীগ-আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু বর্তমানে আমরা খুব মানবেতর জীবনযাপন করছি। এর একমাত্র কারণ প্রতিনিয়তই আমার ছেলেকে খুঁজতে বাসায় পুলিশ প্রশাসনের লোকজন আসে। যা আমাদের কাছে অত্যন্ত বিব্রতকর।তিনি আরও বলেন, ‘আমার ছেলে কোনো মামলার আসামি না, কোনো আওয়ামী লীগ নেতা না; আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী। তাই আমার ছেলে সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে বিএনপির পক্ষে কাজ করতে চায়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com