1. admin@jagratakhobor.com : admin-ferdous :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:১৯|

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়েছেন

গত সপ্তাহের বৃহস্পতিবার ৫২’র বাংলা সংবাদ অনলাইন পোর্টালে কেন্সারে আক্রান্ত চরমোনাই ইউনিয়ন ভূমি অফিস প্রশাসনের দৃষ্টি কামনা শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা আমার দৃষ্টি গোচর হয়েছে । সংবাদে আমার বিরুদ্ধে যে সমস্ত বক্তাব্য বলা হয়েছে তাহা মনগরা ভাবে সাজানো হয়েছে । এটার কোনো সত্যতা নেই ।ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে আসা ব্যাক্তি তাহার বিকাশ না থাকায় তিনি আমাকে অনুরোধ করেন আমার দাখিলা কেটে দেওয়ার জন্য । আমি তখন বলেছি দাখিলা কাটার কাজ আমার নয় । তারপরও সে আমাকে আরো অনুরোধ করেন দাখিলা কেটে দেওয়ার জন্য । আমার বিকাশ নেই আমি বুঝিনা । আমি পরে সে অনুরোধ করায় আমি সহযোগীতা করে দাখিলাটা কেটে দিয়েছি। প্রশ্ন যে ব্যাক্তি দাখিলা কেটেছে তার ছবিটা ভিডিওতে কেন আনা হয়নি । এতেই প্রমান হয় যে, আমাকে ব্লাক মেইল করার জন্য ভিডিও করা হয়েছে ।দাখিলার ফি’র বাহিরে একটি টাকাও গ্রহন করা হয়নি। আমার বিরুদ্ধে একটি কুচক্রি মহল আমার সংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া রিপোর্ট তৈরি করে প্রকাশ করেছে । আমার বিরুদ্ধে ঘুষের একটি প্রমান কেউ দেখাতে পারবে না । ভুমি উন্নয়ন কর ফি রেখে ঐ ব্যাক্তিকে বাকি টাকা ফিরোৎ দিয়েছি সেটা ভিডিওতে কেন দেখানো হয়নি । উক্ত সংবাদটি মনগরাভাবে আমার সুনাম নষ্ট করার জন্য চেষ্টা করছে । প্রকাশ থাকে যে, প্রতিবেদনটি কাল্পনিকভাবে যারা তৈরি করেছে তারা কয়েকদিন পর্যান্ত আমাকে ফোনে খুব যন্ত্রনা দিয়েছিল । আমি ঘুষ গ্রহন করি না বলে জানালে তারা আমার কাছে মোটা অংকের টাকা দাবি করে । আমি টাকা দিতে অস্বিকার করলে আমার বিরুদ্ধে এমন একটি সংবাদ প্রকাশ করে । সংবাদটি মিথ্যা বানোয়াট ভিক্তিহীন উদ্দ্যেশ্য প্রনিত । আমি উক্ত সংবাদের তিব্দ্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি ।

নিবেদক
মোঃ আমির হোসেন মল্লিক
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা
চরমোনাই ইউনিয়ন ভূমি অফিস

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com