1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফ্যাসিস্ট আচরণ করলে তাদের স্থানও এ দেশে হবে না : পিরোজপুরে আসিফ মাহমুদ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৯:০২|
শিরোনামঃ
স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হচ্ছে আজ রাত থেকেই: ইরান দেশ মাদকমুক্ত না হলে বাজেট উপকারে আসবে না: স্বাস্থ্যমন্ত্রী বরিশালে ক্লিনিকের এসির ভেতর থেকে কালনাগিনী সাপ উদ্ধার বরিশাল শেবাচিম হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম

ফ্যাসিস্ট আচরণ করলে তাদের স্থানও এ দেশে হবে না : পিরোজপুরে আসিফ মাহমুদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৩ বার পড়েছেন
পিরোজপুর প্রতিনিধি:: যারাই ফ্যাসিস্টের মত আচরণ করবে তাদের স্থান এদেশে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেছেন, বিগত দিনে যারা ভোট চুরি করে ক্ষমতায় এসেছিল, কেন্দ্র দখল করে ক্ষমতায় এসেছিল, যারা আপনার আমার ভোটাধিকার হরণ করে ক্ষমতায় এসেছিল- তাদের কি পরিণতি হয়েছে আমরা তা দেখেছি। তারা এখন দিল্লিতে আছে।আমরা সর্তক করে বলে দিতে চাই, যারা আবারও কেন্দ্র দখল করার পাঁয়তারা করছেন, ভোটের অধিকার বঞ্চিত করে জনতাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে চান, তাদের অবস্থানও কিন্তু দিল্লিতে হবে।রোববার (৮ ফেব্রুয়ারি) বিকালে মঠবাড়িয়া শহরের শহীদ মোস্তফা খেলার মাঠে পিরোজপুরের-৩ মঠবাড়িয়া আসনে ১০ দলীয় জোটের প্রার্থী ড. শামীম হামিদীর (শাপলা কলি) পক্ষে নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।এ সময় তিনি বলেন, “আসন্ন নির্বাচনে শাপলা কলিকে ভোটে বিজয়ী করলে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ হবে। দেশে চাঁদাবাজরা থাকবে না। আমরা পরিবর্তনে লড়াইয়ে আছি। ১০ দলীয় জোট সরকার গঠন করতে পারলে জনগনের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা পাবে।জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা শাখার আমির মোহাম্মদ আব্দুল জলিল শরীফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী আলহাজ শামীম বিন সাঈদী, এনসিপির যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত, দেলাওয়ার হোসাইন সাঈদীর ছোট ছেলে নাসিম বিন সাঈদী।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com