1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ফ্লাইওভারে ঝুলন্ত লাশ হত্যা নাকি আত্মহত্যা উত্তর মিলল সিসিটিভিতে - জাগ্রত খবর - jagrata Khobor
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩২|

ফ্লাইওভারে ঝুলন্ত লাশ হত্যা নাকি আত্মহত্যা উত্তর মিলল সিসিটিভিতে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৪৬ বার পড়েছেন
চট্রগ্রাম প্রতিনিধি::চট্টগ্রামে সাগরিকা ফ্লাইওভারের রেলিং থেকে কাউসার আহমেদ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে লাশটি উদ্ধার করা হলেও মঙ্গলবার ঘটনাটি সমাজমাধ্যমে ভাইরাল হয়। সিসিটিভি ফুটেজ ও ময়নাতদন্তের প্রাথমিক পর্যবেক্ষণ বিশ্লেষণ করে পুলিশ বলছে, ঘটনাটি আত্মহত্যা।কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে। তিনি নগরীর পশ্চিম ফিরোজশাহ এলাকায় থাকতেন এবং স্থানীয় একটি রড উৎপাদনকারী প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মী ছিলেন। এ ঘটনায় নিহতের মা পারভিন আক্তার অপমৃত্যু মামলা করেছেন। গতকাল কয়েকজন সমাজমাধ্যমে তাকে নিষিদ্ধ ছাত্রলীগের আকবর শাহ থানার মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক দাবি করে। তবে নিহতের পরিবার জানিয়েছে, তিনি সক্রিয়ভাবে রাজনীতি করতেন না।পুলিশ জানায়, সোমবার রাত দেড়টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ফ্লাইওভারের বিপরীতমুখী লেনের রেলিংয়ের সঙ্গে মাফলার প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ দেখতে পায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের মা লাশ শনাক্ত করেন। পাহাড়তলী থানার ওসি নুরুল আবছার বলেন, কাউসার দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করছি। লাশ ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  সিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার (ডিসি) আলমগীর হোসেন বলেন, ফ্লাইওভারের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত দেড়টার দিকে কাউসার একা ফ্লাইওভারে উঠে গলায় ফাঁস নেন। তাই ঘটনাটিকে আত্মহত্যা বলেই প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। কাউসারের বিরুদ্ধে ছয়টি মামলা আছে। দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও ছিল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com