1. admin@jagratakhobor.com : admin-ferdous :
ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৮:২৪|

ববিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। এ ঘটনায় ক্যাম্পাসে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। ইতিমধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য ও প্রক্টর।প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ ও অ্যাকাউন্টিং বিভাগের মধ্যে ফুটবল খেলা চলছিল। এ সময় প্রথম দফায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনা ঘটে। পরে বিষয়টি বড় আকারে সংঘর্ষে রূপ নেয়। এতে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com