1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় আগুন ও ভাঙচুর মামলায় ৩ ইউপি সদস্যসহ ৭ জন কারাগারে প্রেরণ - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ
বরিশালের হিজলায় মাদকের স্বর্গরাজ্য প্রশাসন নিরব ভূমিকায় ডিসেম্বরে মালয়েশিয়া বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালুর প্রত্যাশা পুলিশ পরিদর্শক থেকে এএসপি হলেন ৬৭ কর্মকর্তা ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা শিল্পকারখানায় অস্থিরতা আওয়ামী লীগের ইন্ধন রয়েছে: রিজভী হাসিনার জন্য ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা, পাইপ জব্দ মির্জাগঞ্জে জুতা ও প্রবেশপত্রের সূত্র পাওয়া গেল স্কুলছাত্রীর মরদেহ দুমকিতে কদমতলা কলেজে বহিরাগতদের হামলা, আহত দুই শিক্ষার্থী বরিশাল জেলা জামায়াতের নতুন আমির ডক্টর মাহফুজুর রহমান

বরগুনায় আগুন ও ভাঙচুর মামলায় ৩ ইউপি সদস্যসহ ৭ জন কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৬৪ বার পড়েছেন

মো: ইলিয়াস, বরগুনা প্রতিনিধ::বরগুনায় ৫ আগস্টের আগুন ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ৩ ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ ৭ জন আসামিকে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
সূত্রে জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর বরগুনার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওইদিন বরগুনা সদর উপজেলার ৯ নম্বর ইউনিয়নে একটি দোকানে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগে মুন্নি নামের এক ব্যক্তি ২৫ আগস্ট ২০২৪ তারিখে মামলা দায়ের করেন। মামলায় মোট ২২ জনকে আসামি করা হয়।
তদন্ত শেষে পুলিশ ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে এবং বাকিদের অব্যাহতি দেয়। কিছুদিন আসামিরা জামিনে ছিলেন। আজ ১৯ অক্টোবর ২০২৫ তারিখে বরগুনার বিচারক মো: শরীয়ত উল্লাহ ৭ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানোদের মধ্যে তিনজনই বর্তমান ইউপি সদস্য। তারা হলেন— ১⃣ আক্তারুজ্জামান, ২⃣ সোলাইমান কবির ইউনুস, ৩⃣ এমদাদুল হক মিলন।
মামলাটি নিয়ে বরগুনা জুড়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকল আসামিই বিএনপির সক্রিয় নেতা-কর্মী।
আসামিপক্ষের আইনজীবী জানান, তাঁরা না-মঞ্জুর আদেশের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালতে মিস আপিল দাখিল করবেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com