1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার - জাগ্রত খবর - jagrata Khobor
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ১১:৫১|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরগুনায় ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭১ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে বরগুনার পাথরঘাটা উপজেলা শহরের একটি বাসায় অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ৫ শতাধিক ইয়াবা বড়ি এবং ১০ হাজার টাকা জব্দ করা হয়।গ্রেপ্তার ব্যক্তির মো. আরাফাত রহমান (অভি)। তিনি পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা আনসার আলীর ছেলে এবং পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব, বর্তমানে বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক।আরাফাত রহমানের সাংগঠনিক পরিচয় নিশ্চিত করেন বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (রনি) ও জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি।সানাউল্লাহ বলেন, ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া আরাফাত রহমান পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব ছিলেন। বর্তমানে তিনি বরগুনা জেলা ছাত্রদলের সহসম্পাদক পদে আছেন। তাঁর এমন অপকর্মের জন্য সংগঠন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।পাথরঘাটা থানা–পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পুলিশ আরাফাত রহমানের বাসায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ঘরে তল্লাশি চালিয়ে ৫১০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আরাফাত রহমানের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাথরঘাটা থানা–পুলিশ বাদী হয়ে মামলা করেছে।পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.এনামুল হক বলেন, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ওই বাসায় অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া ইয়াবা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নামে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। তাঁকে আদালতে তোলা হবে। পুলিশ কারও রাজনৈতিক পরিচয় দেখে না। গ্রেপ্তার ব্যক্তি একজন মাদক বিক্রেতা, এটাই তাঁর বড় পরিচয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com