1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় খেলাকালে মাঠে বাছুর ঢোকায় মারধরে কিশোরের মৃত্যু - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ১১:২০|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরগুনায় খেলাকালে মাঠে বাছুর ঢোকায় মারধরে কিশোরের মৃত্যু

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনার তালতলী উপজেলায় ফুটবল খেলার সময় মাঠে বাছুর ঢোকাকে কেন্দ্র করে মারধরে মো. হযরত আলী নামে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।এরআগে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিনবাড়ীয়া এলাকায় মারামারির এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে উপজেলার বড়বগী ইউনিয়নের হরিনবাড়ীয়া মাদরাসা মাঠে সমবয়সী স্থানীয় কিছু ছেলেরা ফুটবল খেলছিল। এসময় খেলার মাঠে একটি গরুর বাছুর ঢুকে গেলে মুছা নামে একজনের সঙ্গে কথা কাটাকাটি হয় হযরত আলীর। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রবিবার সকালে হযরত আলীর বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পরলে স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় হযরত আলীর মৃত্যু হয়।এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় লিখত অভিযোগ দেয়নি। এছাড়া মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে, ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com