1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় পুলিশ সদস্যদের বাসায় গ্রিল কেটে ডাকাতি, স্বর্ণালংকার লুট - জাগ্রত খবর - jagrata Khobor
২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৩:১২|
শিরোনামঃ
ধানমন্ডি স্টাফ কোয়টারে ভাড়াটিয়া দুই সন্তানের জনক প্রতারক সুমন ধর্ষন করলেন এক সন্তানের জননীকে দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার! কন্যাশিশু ধর্ষণের শিকার, মামলার পর সন্তানসহ বাড়িছাড়া ভুক্তভোগী পরিবার ৯ জেলার জন্য দুঃসংবাদ, সতর্কতা জারি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ জমি বিরোধে আলেমকে জঙ্গি আখ্যা : পদ হারানোর শঙ্কায় দুই বিএনপি নেতা! বরিশালে অপরাধ নিয়ন্ত্রণে সোচ্চার পুলিশ, ৮ দিনে গ্রেপ্তার ২৪১ বাকেরগঞ্জে স্ত্রী না আসায় শ্বশুরবাড়িতে জামাতার আত্মহত্যা বরিশালে সাবেক কাউন্সিলরসহ ১৭ আ.লীগ নেতাকর্মী গ্রেফতার

বরগুনায় পুলিশ সদস্যদের বাসায় গ্রিল কেটে ডাকাতি, স্বর্ণালংকার লুট

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন
বরগুনা প্রতিনিধি:: বরগুনায় ডিউটিতে থাকা এক পুলিশ সদস্যদের ভাড়া বাসায় হানা দিয়ে স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩ টার দিকে বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনি চাঁদশী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার সময় ওই পুলিশ সদস্যদের স্ত্রী ও দুই শিশু সন্তান ঘরেই ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালা্হউদ্দিন।পুলিশ ও স্থানীয়রা জানান, গত দুই মাস আগে জেলা গোয়েন্দা পুলিশের সদস্য কাওসার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরকলোনীর ওই ভাড়া বাসায় বসবাস শুরু করেন। পুলিশের সদস্য হওয়ায় ঘটনার সময় তিনি রাত্রিকালীন ডিউটিতে বাইরে ছিলেন। এ সময় রাতে তার দুই সন্তান নিয়ে স্ত্রী একাই বাসায় ঘুমিয়ে ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে ঘরের একটি জানালার গ্রিল কেটে ডাকাত সদস্যরা ঘরের প্রবেশ করে। পরে ঘরে রাখা পুলিশ সদস্য কাওসারের স্ত্রীর গলার এবং কানের বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাত সদস্যরা।পুলিশ সদস্য কাওসারের ভাড়া বাসার মালিক গোলাম মাওলা বলেন, ‘গতকাল রাতে বৃষ্টি হয়েছে। ঠান্ডা আবহাওয়ায় বাড়ির সবাই ঘুমিয়েছিলেন। তবে পুলিশ সদস্য কাওসার রাতে তার ডিউটি থাকায় ঘরের বাইরে ছিলেন। রাত পৌনে চারটার দিকে কয়েকজন লোক ঘরের পেছনে থাকা একটি জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে স্বর্ণালংকার নিয়ে গেছে শুনেছি।এ বিষয়ে বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাহউদ্দিন বলেন, ডিউটিতে থাকা পুলিশ সদস্য কাওসারের ঘরের গ্রিল কেটে প্রবেশ করে তার স্ত্রীর রক্ষিত স্বর্ণালংকার নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তার স্ত্রী ঘুমান্ত অবস্থায় ছিলেন। পরে শব্দ শুনে কাওসারকে বিষয়টি জানালে ঘটনার পরপরই রাত সাড়ে চারটার মধ্যে ওই বাড়িতে পুলিশ সদস্যরা পৌঁছে জরিতদের শনাক্তে কাজ শুরু করেছেন। এছাড়াও তথ্য প্রযুক্তির সহায়তাসহ ডিবি পুলিশ ও থানা পুলিশের একাধিক টিম কাজ করছেন। আশাকরি খুব দ্রুত সময়ের মধ্যে জরিতদের শনাক্ত এবং গ্রেপ্তার করা সম্ভব হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com