1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে - জাগ্রত খবর - jagrata Khobor
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১০:৩৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরগুনায় বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আওয়ামীপন্থী ১২ আইনজীবী কারাগারে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়েছেন

মোঃ ইলিয়াস ,বরগুনা প্রতিনিধি::বরগুনা জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় বরগুনা আইনজীবী সমিতির ১২ জন আওয়ামীপন্থী আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মোঃ সাইফুর রহমান।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে বিচারক তাদের আবেদন খারিজ করে দেন।আসামিরা হলেন মাহবুবুল বারী আসলাম, মজিবুর রহমান, এম. মজিবুল হক কিসলু, হুমায়ুন কবির, হুমায়ুন কবির পল্টু, সাইমুল ইসলাম রাব্বি, জুনায়েদ জুয়েল, আমিনুল ইসলাম মিলন, নুরুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন মোল্লা, ইমরান হোসেন ও আব্দুর রহমান জুয়েল।মামলার পটভূমি মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জেলা আও…
আসামিপক্ষের আইনজীবী মো. আবদুল মোতালেব মিয়া ও মো. হাবিবুর রহমান আকন বলেন, আমরা আবারও জামিন আবেদন করব। আসামিরা নিয়মিত আদালতে কর্মরত, পালিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। মামলাটি দুই বছর আগের ঘটনা নিয়ে করা হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই আওয়ামী লীগের সদস্য নন।অন্যদিকে রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন বলেন, ২০২৩ সালের ১৭ মার্চ বরগুনা জেলা বিএনপি কার্যালয় আসামীগন ভেঙ্গেছিল তার প্রমান আদালতের কাছে উপস্থিত করেছি বিধায় বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিদের জামিন নামঞ্জুর করেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com