1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের চরমোনাইয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলা আহত ৩ - জাগ্রত খবর - jagrata Khobor
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৯:৩৫|
শিরোনামঃ
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ঘরে কর্মক্ষেত্রে বাড়ছে নারীর প্রতি সহিংসতা, সমাজ নীরব কেন? বাবুগঞ্জে হাঁস নিয়ে বিরোধের জেরে নাতির লাথিতে আহত নানির মৃত্যু মাটির ওপরে দাঁড়িয়ে একমাত্র ক্ষমতা দেখাতে পারে জনগণ : তথ্যমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি মোটরসাইকেল চোরচক্রের আস্তানা পুরাতন গাড়ি ক্রয়-বিক্রয়ের দোকান ত্যাগী ও সাহসী ছাত্রদল নেতা ইসমাইল মোল্লাকে দমাতে ‘মিথ্যা মামলা’ বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা বরখাস্ত হলেন জেলে ট্রলার থেকে চাঁদা নেওয়া পাথরঘাটার দুই নৌ-পুলিশ

বরিশালের চরমোনাইয়ে তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলা আহত ৩

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৭ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক::বরিশাল কোতোয়ালি থানাধীন চরমোনাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড চর বুখাই নগরে তুচ্ছ ঘটনার জেরে একই পরিবারের তিনজনকে পরিকল্পিতভাবে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে ।রবিবার দুপুর ২ টায় নিজ বাড়ি সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা মৃত শাহজাহান হাওলাদার এর ছেলে মোহাম্মদ শাহিন হাওলাদার তার স্ত্রী মিম বেগম ভাইয়ের ছেলে শাওন হাওলাদার। আহত শাহীন হাওলাদার বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ সময় স্বর্ণের চেইন মানিব্যাগ থেকে ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়।মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী শাহীন হাওলাদার এর আম গাছের উপর প্রতিপক্ষরা সুপারি গাছ কেটে ফেলে তার আম গাছ পরিকল্পিতভাবে ভেঙে ফেলে । বিষয়টি জিজ্ঞেস করাতেই পূর্বপরিকল্পিতভাবে শহীদ খান ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কুড়াল দিয়ে হামলা চালায়। এ সময় প্রতিবাদ করার চেষ্টা করলে শহীদ খান, ইসহাক চৌকিদার, ইউনুস খান, জাহানারা রোজিনা সহ অজ্ঞাত ৫/৬ জন সন্ত্রাসীরা এ হামলা চালায়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করে ।প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে। ভুক্তভোগী পরিবার প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com