1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের টুংঙ্গিবাড়িয়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার - জাগ্রত খবর - jagrata Khobor
শিরোনামঃ

বরিশালের টুংঙ্গিবাড়িয়ায় নদী থেকে ভাসমান লাশ উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩০ বার পড়েছেন

মোঃ রাসেল::বরিশাল সদর উপজেলার ৯ং টুংগীবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর চরকেউটিয়া গ্রামের আয়নাল সরদার বাড়ীর ঘাট এলাকা থেকে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা ৪২ মিনিটে নদীতে মাছ ধরার কাজে ব্যবহৃত ঝাউয়ের সঙ্গে ভাষা অবস্থায় একটি লাশ ভাসতে দেখতে পান স্থানীয়রা। পরে নৌকার সাহায্যে লাশটি নদীর পাশের ঘাটে নিয়ে আসা হয়।
নিহত ব্যক্তির নাম করিম বেপারী (৬০)। তিনি টুংঙ্গিবাড়িয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে।

খবর লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়নি। লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে ঘাটে উৎসুক জনতার ভিড় জমে এবং এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে মৃত্যুর কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
স্থানীয়রা দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

ফটোকার্ড বানান

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

[ramadan_somoysuci]

© All rights reserved © 2025 Jagratakhobor.com