1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের প্রতিটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৪৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালের প্রতিটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুই দিনের এই যাচাই-বাছাইতে জেলার ছয়টি আসনেই ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। দুই দিনের এই বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। অপরদিকে বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা হলেন- বরিশাল-১ (আগৈলঝাড়া -গৌরনদী ) আসনে মেহেদী হাসান রাসেল সরদার, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন, বরিশাল-৩ (বাবুগঞ্জ -মুলাদী ) আসনে উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, বরিশাল-৪ আসনে মুফতি সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের ও বরিশাল ৫-৬ আসনে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ছয়টি আসনে জমা পড়া মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বাছাই শেষে ৩২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।শনিবার (৩ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে বরিশাল সংসদীয় ১, ২ ও ৩ আসনের মোট ২৫ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি এবং দলীয় মনোনয়ন না থাকার অভিযোগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির দুইজন ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে আরও দুটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।তবে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে দলীয় মনোনয়ন না থাকায় জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।এরআগে শুক্রবার (২ জানুয়ারি) বাছাইয়ের প্রথম দিনে দুইজনের মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল।উল্লেখ্য, বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই শেষে বর্তমানে ৩২টি মনোনয়ন বৈধ রয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com