নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বানরীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের তিন সদস্যকে মারধর করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন ওই থানার ইলুহার গ্রামের বাসিন্দা সোহেল মোল্লা (৪৫) স্ত্রী রানী বেগম (৩৫ ছেলে রনি মোল্লা (১৮) । গত বুধবার সন্ধ্যা ছয়টায় নিজ বাড়ির সামনে পরিকল্পিতভাবে তাদেরকে মারধর করা হয়। আহত সোহেল মোল্লা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।একই পরিবারের তিনজনকে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ।আহত সূত্রে জানা যায়, ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে নান্দুহার বাজারে বসে স্বাধীন তার দলবল নিয়ে রনি মোল্লাকে মারধর করে । বিষয়টি শুনে রনির বাবা সোহেল মোল্লা জিজ্ঞেস করায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্বাধীন পিয়াল রাজিব সুফিয়ান সহ অজ্ঞাত ১৫ /২০ জন সন্ত্রাসীরা এ চালায়। এ সময় ঘর ভাঙচুর করে নগদ বিশ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়।ডাক চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায় । পরে আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয় ।প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজানোর চেষ্টা করছে । ভুক্তভোগী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।এ বিষয়ে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।