1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালের সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদকে হত্যার হুমকি - জাগ্রত খবর - jagrata Khobor
১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সকাল ৯:৩৭|

বরিশালের সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদকে হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষীয়ান রাজনীতিবীদ মেজবাউদ্দিন ফরহাদকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেওয়ার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।নিজের সংসদীয় এলাকায় দলীয় ঘরানার প্রতিপক্ষের বেপরোয়া চাঁদাবাজি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ার একদিনের মাথায় সাবেক এ সংসদ সদস্যকে ফোন করে হুমকি দেওয়া হয়।শুক্রবার (২৫ জুলাই) এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা ও সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদ বলেন, বিএনপির নাম ভাঙিয়ে একটি গ্রুপ হিজলা ও মেহেন্দিগঞ্জের বিভিন্ন চরাঞ্চলে দাপিয়ে বেড়াচ্ছে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে জিম্মি করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে আসছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই গ্রুপটি সক্রিয় হয়ে ওঠে।তিনি আরও বলেন, শুরু থেকে ওই চাঁদাবাজদের বিরুদ্ধে তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে জানিয়ে আসছেন। এমনকি বিষয়গুলো কেন্দ্রকে জানিয়ে আসছেন। সর্বশেষ গত ২৩ জুলাই তাদের চাঁদাবাজির ১০ কোটি টাকার ভাগাভাগি নিয়ে তিনি ফেসবুকে একটি লেখা পোস্ট করেন।সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ আরও বলেন, ধারণা করা হচ্ছে ফেসবুকে লেখা পোস্ট করায় চাঁদাবাজরা ক্ষিপ্ত হয়ে ২৪ জুলাই (০১৩১৯-২৮৭০৬৫) নম্বর মোবাইল ফোন থেকে বেলা ১২টা ৩৫ মিনিটের দিকে তার ব্যবহৃত (০১৭১১-৩৪…১) নম্বর মোবাইল ফোনে কল করে অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।বরিশাল জেলা উত্তর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ মেজবাউদ্দিন ফরহাদকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করেছেন তার কর্মী-সমর্থকরা। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য তারা জোর দাবি করেছেন।সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ বলেন, মোবাইল ফোনে হুমকি প্রদানের সময় আমি গাজীপুরে অবস্থান করছিলাম। এ জন্য হুমকির ঘটনায় সংশ্লিষ্ট টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।সাবেক এমপির সাধারণ ডায়েরি গ্রহণের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিব বলেন, বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের জন্য থানার এক কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com