1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক উধাও - জাগ্রত খবর - jagrata Khobor
১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:২৬|

বরিশালে অর্ধকোটি টাকা নিয়ে উধাও প্রতারক উধাও

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক::বরিশালে এবার চেকের মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা নিয়ে উধাও হয়েছে একটি চক্রর মূল হোতা কোতয়ালী মডেল থানাধীন জিয়া সড়কের বাসিন্দা আতাহার উদ্দিন ভূইয়ার প্রতারক পুত্র মাসুদুর রহমান ভূইয়া। জেলায় এর আগেও একাধিকবার এমন প্রতারণার হয়েছে অনেকে। তবে পুলিশ এসব প্রতারকচক্রের মূল হোতাদের কাউকেই এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি। টাকা লুটে আসামিদের কেউ দুবাই, কেউবা মালয়েশিয়ায় আয়েশি জীবন কাটাচ্ছেন।ভুক্তভোগী নবগ্রাম রোড বাসিন্দা আবদুল বারেক হাওলাদারের পুত্র মোঃ মাহিম বাদী মোকাম বরিশালের বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আমলী আদালতে ১৫৮ নং প্রতারনার মামলা দায়ের করেন ।আদালত তদন্ত পূর্বক প্রতারকের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেছেন । করা মামলার অভিযোগে জানা যায়, এর প্রতারণার শিকার হয়েছেন বরিশালে কয়েকশ মানুষ। প্রাথমিক হিসাব অনুযায়ী, চক্রটি শুধু বরিশাল অঞ্চল থেকেই প্রায় অর্ধকোটি টাকা নিয়ে পালিয়েছে। ভুক্তভোগীরা জানান, প্রতারক মাসুদুর রহমান ভূইয়া বিভিন্ন অজুহাতে গত ০৬/০৪/২০২৫ ইং তারিখ ডাচ বাংলা ব্যাংক এবং জনতা ব্যাংকের চেক গ্রহন করেছেন । উক্ত চেক ০৬/০৪/২০২৫ ইং তারিখ চেকগুলো ডিজ অনার করেন । ০৭/০৪/২০২৫ ভূক্তভোগী প্রতারককে উকিল নোটিশ করেছেন । ০৯/০৪/২০২৫ ইং তারিখ ১৩৮ ধারায় আদালতে নালিশি দায়ের করা হয় ।০৮/০৯/২০২৫ ইং তারিখ প্রতারককে গ্রেফতারের নির্দেশ প্রদান করেন । মামলার ভাষ্যমতে জানা গেছে, বাদীর নিকট সাত লাখ টাকা ধার চায় এই প্রতারক । অনেক বিনয়ের পরে বাদী তাকে চেকের মাধ্যমে টাকা দেয় । বর্তমানে অভিযুক্ত মাসুদুর রহমান ভূইয়া পালাতক রয়েছে ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com