1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:২২|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে উত্তেজনা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আইনজীবী সমিতির মূল ভবনে সাধারণ সভা শেষে ঘোষণা করা হয় আজ বুধবার থেকে সভাপতির দায়িত্ব পালন করবেন নাজিম উদ্দীন আলম খান পান্না। এরআগে আইনজীবীরা বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের আনেন।মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে আইনজীবীদের নিয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মহসিন মন্টু।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পিপি জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, মহানগর আদালতের পিপি ও আইনজীবী ফোরামের সভাপতি নাজিম উদ্দীন আলম খান পান্না, মোখলেছুর রহমান বাচ্চু, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ইমন, সাবেক সভাপতি মজিবর রহমান, আইনজীবী ফোরামের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মাসউদ, সিনিয়র আইনজীবী এসএম আব্দুল্লাহ, কাজী বশির উদ্দীন, সৈয়দ মাসুম রেজা, হাফিজ উদ্দিন আহমেদ বাবলু, অসীম কুমার বাড়ৈ, মাহমুদ হোসাইন আল মামুন প্রমুখ।সভা শেষে আইনজীবীরা সভাপতি সাইদুর রহমান লিংকনের কক্ষে তালা লাগিয়ে চেয়ার বের আনেন। পরে নাজিম উদ্দীন আলম পান্নাকে ২০২৬-২৭ সালের নির্বাচন কমিটির জন্য আহবায়ক করা হয়।এ ব্যাপারে বর্তমান সভাপতি সাইদুর রহমান লিংকন বলেন, নিজেদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছিলো। এখন সব ঠিক হয়ে গেছে। আমাদের মধ্যে কোন বিরোধ নেই।খোঁজ নিয়ে জানা গেছে- বরিশাল জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে বিএনপি ঘরানার আইনজীবীরা দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে। নির্বাচনী তফসিল ঘোষণা নিয়ে গড়িমসির অভিযোগ এনে বরিশাল জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি সাদিকুর রহমান লিংকনকে অপসারণ করে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যাডভোকেট নাজিমুদ্দিন আলম খান পান্নাকে নির্বাচন সংক্রান্ত এডহক কমিটির আহবায়ক ঘোষণা করা হয়।সূত্রমতে, সাধারণ আইনজীবীদের ব্যানারে বিএনপি ঘরােনার বৃহৎ একটি অংশ মঙ্গলবার দুপুরে আইনজীবী সমিতির মূল ভবনে সাধারণ সভা করে এ ঘোষণা দেয়ার পর পরিস্থিতি উত্যপ্ত হয়ে ওঠে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com