1. admin@jagratakhobor.com : admin-ferdous :
বরিশালে আগুনে পুড়লো এতিমখানারক্ষা পেলেন ৩৫ শিক্ষার্থী-শিক্ষক - জাগ্রত খবর - jagrata Khobor
১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:৪৭|
শিরোনামঃ
আদম ও হাওয়াকে আল্লাহর দেওয়া নিশিদ্ধ ফল খাওয়াইয়ে পোশাষ খুলে শয়তান আনন্দ পেয়েছে সেই দলে বর্তমান জামানা খুলনায় নামাজের স*ম*য় মসজিদে ঢুকে গুলি, দুই মুসল্লি গুলিবিদ্ধ শিক্ষকদের অবসর সুবিধা দিতে শি*ক্ষা*ম*ন্ত্রী*র নতুন উদ্যোগ দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল বহু খাল র‌্যাবের অভিযানে গ্রেপ্তার বাকেরগঞ্জে সাইদুল হত্যার প্রধান আসামী মিলন গৌরনদীতে দুপুরে হত্যার হুমকি, বিকেলে রড দিয়ে পিটিয়ে গুরুতর জ*খ*ম পাথরঘাটায় রাতে ঘুমিয়ে ছিলেন ঘরে, স*কা*লে রাস্তার পশে মি*ল*ল মরদেহ মির্জাগঞ্জে স*ন্ত্রা*সী হামলায় গর্ভপাত, হাসপাতালে কা*ত*রা*চ্ছে মাহিনুর বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি আট বিভাগেই বৃষ্টির আভাস

বরিশালে আগুনে পুড়লো এতিমখানারক্ষা পেলেন ৩৫ শিক্ষার্থী-শিক্ষক

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় একটি মাদরাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নামাজ পড়তে মসজিদে থাকায় ৩৫ শিক্ষার্থী ও শিক্ষকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রতিষ্ঠানটির ৩৫ শিক্ষার্থী ও শিক্ষক পাশের একটি মসজিদে যান। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাদরাসাটিতে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকলে নামাজে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ আদায়ের জন্য মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক পার্শ্ববর্তী একটি মসজিদে ছিলেন। নামাজ শেষে খবর পেয়ে ছুটে এসে দেখেন পুরো মাদরাসায় আগুন জ্বলছে। আগুনে মাদরাসার সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
রমজান সময়সূচি

আজ ৩০ রমজান

সেহরির শেষ: --

ইফতার শুরু: --

.

Developed by Barishal Host

© All rights reserved © 2025 Jagratakhobor.com